স্বর-বর্ণ মালার কাব্য


 -শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী 

১৬/১২/২০২০ """"""""""""""""""""""""""""""""""""" 

অ-তে অসীম যিনি তিনিই ভগবান, যাহায় দয়াতে সৃষ্টি মানবের প্রাণ।

 আ-তে আঁকাশেতে লক্ষ তারা জ্বলে, পূর্বেতে উদয় সূর্য যায় অস্তাচলে।

 ই-তে ইন্দ্র দেবতা হয় স্বর্গের রাজা, সকল দেবতাগন স্বর্গে হয় প্রজা। 

 ঈ-তে ঈগল পাখি রাজা পাখিদের, পাখির মধ্যে ক্ষত্রিয় প্রমাণ বেদের। 

 উ-তে উট পাখিগণ উড়িতে পারে না, মাটিতে বাস তাদের সকলের জানা।

 ঊ-তে ঊষা কালে সবার সুখ ভ্রমনে, আসেনাতো দুঃখ নির্মল বায়ু সেবনে।

 ঋ-তে ঋষিগণ সবে নিত্য ধ্যান করে, অনাহারে থেকে তাঁহারা ঈশ্বরে স্মরে।

 এ-তে এক নাম সদা করিলে ভাবনা, থাকিবেনা দেহ মাঝে সংসার যাতনা। 

 ঐ- তে ঐরাবত ইন্দ্র রাজার বাহন, বাহনে চড়িয়া রাজা করেন ভ্রমন। 

 ও-তে ওপারের ডাক যাহাদের আসে, থাকা কি যায় বল আপনের পাশে। 

 ঔ-তে ঔষধ সবার খেলে রোগ সারে, ঔষধ না খেলে পরে যায় পরপারে।। *******

                                                                  


Comments