রাম ভক্ত হনুমান

 -শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী

********************

বানর বলে ভাইরে হনু

কেন মুখ পোড়া,

হনু বলে কপাল মন্দ

জানে জগত জোড়া।


গুরু বাক্য রাখতে গিয়ে

লঙ্কা পোড়াইতে,

লেজেতে আগুন বাঁধিয়া ভাই

গেলাম আগুন দিতে।


মুখ দিয়ে লেজের আগুন

নিভাতে ভাই গিয়া,

সেই আগুনে মুখ পুড়িল

বুঝাব কিবা দিয়া।


লেজের আগুনে মুখ পুড়বে

ভাই বুঝতে পারিনি,

এত কষ্ট পাব ভাই 

তাহা কভু ভাবিনি।


দেশে গিয়া কেমন করে

এখন মুখ দেখাই,

দয়া করে বল ভাই

কিবা করি উপায়।


বানর বলে ভাইরে হনু

প্রভূর কাছে যাও,

এর একটি বিহিত কর্ম

প্রভূর কাছে চাও।


এই কথা শুনিয়া হনু

প্রভূর কাছে গেল,

প্রভূর কাছে সকল কথা

তখন খুলিয়া  বলিল।


প্রভূ বলে শোন বৎস

চিন্তার কিছুই নাই

দেশে গিয়ে দেখতে পাবে

তোমার মত সবাই।


তখন আর কেউ তোমায়

নিন্দা করবে নাই,

নিজের আলয়েতে তুমি

গিয়া দেখ যাই।


খুশী হইয়া হনু ভক্ত

নিজের দেশে গিয়া,

দেখিল সকল তার মত

গেল রূপ হৈয়া।


ভক্তের মত ভক্ত হইলে

হবে এই মত।

মন বাঞ্ছা সিদ্ধি হবে

তাহা জানিবে নিশ্চিত।‌


হনুর মত রাম ভক্ত

ভবে কেহ নাই,

সেই হনুর চরণেতে

আমি প্রণাম জানাই।

      """"""""""""



Comments