আমার প্রিয় বাংলাদেশ




-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী ১৫/১২/২০২০ """"""""""*""""""""""""""""""""" যে দেশে জন্মেছি মোরা- তার গুণের নাইতো শেষ, সে যে আমার বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ ।। যে দেশেরই আলো বাতাস পিয়ে আমরা সবে, ধন্য হল জীবন মোদের ধন্য হলেম সবে, রে ভাই ধন্য হলেম সবে। সে দেশ আমার সোনার বাংলা- প্রিয় বাংলাদেশ ।। সে যে আমার বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ ।। এই দেশের বুকে ঘুমিয়ে আছে কত মহাপ্রাণ, তাঁদের ছোঁয়ায় জেগে উঠে বাংলা মায়ের টান্। রে ও ভাই বাংলা মায়ের টান্। সেই বাংলা মায়ের কোলে শুয়ে- আনন্দের নাই শেষ, ও ভাই আনন্দের নাই শেষ। সে যে আমার বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ




Comments

Popular posts from this blog

"বেদাদি যাগ যজ্ঞাদি কর্মে ব্রাহ্মণদেরই অধিকার"