ভগবত্ লাভের উপায়
***********************
শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
************************
শ্লোক-
দেব-দ্বিজগুরুপ্রাজ্ঞপূজনং শৌচমার্জবম্।
ব্রহ্মচর্যমহিংসা চ শারীরং তপ উচ্চতে।।
দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানী লোকের পূজা করা ,শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা, সরলতা, ব্রহ্মচর্য,ও অহিংসা- এই গুলো শারীরিক তপস্যা।
-শ্রীভগবান।
তাৎপর্য- এই ভগবৎ সম্পদ্ গুলো যে ব্যাক্তির মধ্যে আছে বা যে ব্যাক্তি ভক্তি সহকারে একটিও এই পথ ধরিয়া সুশৃংঙ্খলা বদ্ধ ভাবে সংসার জীবন যাপন চালাইয়া যান,তিনি অতি সহজেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করিয়া থাকেন।
এখানে পরমেশ্বর ভগবান এই দুঃখময় ভব সংসার হইতে মানবের মুক্তির লাভের লক্ষে যেই আটটি পথ দেখিয়েছেন,তার সব গুলোই প্রায় সহজ ও সরল পথ নির্দ্দেশ করিয়াছেন ।এর মধ্যে ভগবানের নির্দ্দেশিত যে কোন একটি পথ ধরিয়া মধুময় সংসার কার্য করিয়া গেলেই পরমেশ্বরের পরমপদ লাভ করা যায়।
জয় রাধে

Comments
Post a Comment