রাধা তত্ত্ব

-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী

"'"""""""""""""""""""""""""""""""

 মুখাস্ত আমার নাই তবে 

অসংখ্য লিখতে পারি,

রাধার গুণ গান তবুও

শেষ করিতে নারি।

শুনেন সব বন্ধুজন

শুনেন দিয়া মন,

রাধা তত্ত্ব গাইব কিছু

এইতো আকিঞ্চন।

ভক্তের বাসনা পূর্ণ করিতে

আসিয়া রাধারানী,

হলেন তিনি মর্ত্তলোকে

আয়ানের ঘরনী।

সে কারনে আয়ান ঘোষ

ক্লিব ধরাধামে,

তবু রাধা আয়ানের ঘরনী

ডাকে রাধা নামে।

দেহের সাথে হয়না প্রেম

হয় আত্মার সাথে,

না বুঝিয়া মূর্খ জনে ঘুরে

চিন্তা নিয়া মাথে।

ভক্তি প্রেম শিক্ষার লাগিয়া

 প্রকৃতির রূপ ধরি,

মর্ত্তলোকে উদয় হলেন

রাধা অবতরী।

নিজে আচরিয়া প্রেম 

শিখালেন জগতেরে,

তাই রাধা ভাব বিনে মুক্তি

হয় কি প্রকারে?

কলিকালে ভক্তি প্রেম ছাডা

কোন উপায় নাই,

গীতাতে তাই ভক্তি প্রচার

করিলেন গোঁসাই।

তাই রাধা জপ রাধা ভজ

রাধা কর সার,

রাধা রানীই করিতে পারে

ভব নদী পার।

শিক্ষা গুরু রাধা রানী

ভাব ভক্তি ভরে,

তবেইতো পাবে মুক্তি 

জগত সংসারে।

হরি বল হরি বল

হরি বল ভাইয়া, 

জনম সফল কর

রাধা নাম গাইয়া।

আজকের মত রাধা তত্ত্ব

ইতি দিয়া যাই,

আবার লিখব কৃপা যদি

করেন গোঁসাই।

অধম পবিত্রে রচিলাম

রাধা তত্ত্ব সার।

শুনিলে পাপী তাপী 

হয়ে যাবে পার।

মুখাস্ত বিদ্যা আমার নাই

প্রভূ নিরাঞ্জন,

তাই ভুল ত্রুটির ক্ষমা চাই

এইতো আকিঞ্চন।

    --------------

 


Comments