শ্রীরাধা রানী
***********************
শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
*********,*************
যুদ্ধ মাঝে নারীদের
কোন ভূমিকা নাই,
সে কারণে নারীদের
কোন দরকার নাই।
কুরুক্ষেত্র যুদ্ধে রাধার
কিবা প্রয়োজন,
নারী থাকে অন্তপুরে
গৃহের কারণ।
নারীর ধর্ম গৃহ কর্ম
যুদ্ধ বিদ্যা নহে,
এই সকল তত্ত্ব কথা
ব্যাসদেব কহে।
রাধা কৃষ্ণ প্রেম লীলা
সে ছিল গোপন,
তাই প্রকাশ্যে ব্যাক্ত করা
নাহি প্রয়োজন।
নারী পুরষের প্রেম
থাকে যে গোপন,
প্রেমের কথা প্রকাশ কেহ
করে না কদাচন।
প্রেমভক্তির গুরু হন
স্বয়ং রাধারানী,
রাধা বিনে ভক্তি প্রেম
কেহ নহে যানি।
রাধা আসিলেন মর্ত্তলোকে
প্রেম শিক্ষা দিতে,
প্রেমের গুরু রাধারানী
যানি পুরাণেতে।
বৃন্দাবনে রাধা ছাড়া
অন্য কোথায়ও নাই,
সে কারণে মহাভরতে
রাধা তত্ত্ব নাই।
এই পর্যন্ত রাধাতত্বের
ইতি দিয়া যাই,
শুনিলে পাপ মুক্ত হবে
জগতের সবাই।
পবিত্র রচিল গীত
রাধা তত্ত্ব সার।
এই তত্ত্ব শুনিলে পাপী
হয়ে যায় পার।

Comments
Post a Comment