ভীষ্মের পূর্বজন্ম

 ভীষ্মের পূর্বজন্ম

  ***********

      -শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম‌ করে মহারণ।

অর্জুনের সে সহস্র বাণে বিদ্ধ হন।।


বাণে বিদ্ধ হয়ে ভীষ্ম ব্যাথায় কাতর।

লোটায়ে পড়ে ভীষ্ম ধরনীর উপর।।


চুয়ান্ন দিন ছিল তিনি বাণের উপরে।

তারপর গেল  তিনি বৈকুন্ঠ নগরে।।


কেন ছিলেন ভীষ্ম চুয়ান্ন দিন শরে।

বলিব সকল‌ আমি এক‌ এক করে।।


বিধির বিধান কভু না যায় খন্ডন।

যার যার কর্মভোগ ভোগে সর্বজন।।


একশত জনম পূর্বে ভীষ্ম প্রবর।

এক সর্প ফেলে ছিল কাঁটার উপর।।


সেই সর্প বিদ্ধ হয়ে কাঁটার উপরে ।

চুয়ান্ন দিন পরে সর্প সেথায় মরে।।


শত জন্ম পরে ভীষ্ম ঐ পাপের ফলে।

শরশয্যে পড়িলেন যুদ্ধের কৌশলে।।


অম্বি নামে রাজ কন্যা ছিল পূর্ব জন্মে।

মন দুঃখে শাপ দিল যুবরাজ ভিষ্মে।।


ভীষ্ম হত্যার লাগি তিনি পুনঃ জনমে।

জনম নিলেন তিনি শিখন্ডিনী নামে।।


শিখন্ডী আসিয়া তির মারিল ভীষ্মেরে।

সেই তির ভীষ্মের দেহ বিদির্নো করে।।


ইচ্ছা মৃত্যু শক্তি তিনি পেয়েছিল বরে।

উত্তর অয়ন লাগিয়া অপেক্ষা করে।।


একশত জন্ম ভীষ্ম পাপ করে নাই।

একশত জনম‌ পূর্বে পাপ করে তাই।।


সে পাপের কারণে ভীষ্ম শরশয্যায়।

নিজ ইচ্ছায় প্রাণ দেয় তা মিথ্যা নয়।।


পূর্বজন্ম কর্মফল  ত্যাগিতে না পারে।

পরজন্মে সেই ফল জীবে ভোগ করে।।


ভারতের কথা হয় অমৃত সমান।

ভারত লহরি শুনে হয় পুণ্যবান।।


পবিত্র রচিল গীত ভারতের বানী।

শুনিলে ভারত কথা জুড়াবে পরাণি।।

          """"""""""""""""""""""""



Comments

Popular posts from this blog

"বেদাদি যাগ যজ্ঞাদি কর্মে ব্রাহ্মণদেরই অধিকার"