অভিবাদন প্রকৃয়া

 অভিবাদন প্রকৃয়া

***************

      -পবিত্র কুমার চক্রবর্ত্তী

********************************

     প্রশ্নঃ অভিবাদন কাহাকে বলে?


     উত্তরঃ সনাতন ধর্মানুযায়ী করোজোড়ে কপালে ঠেকিয়ে বা কপাল ছুঁয়ে এবং কপাল চরণে ঠেকিয়ে বা মাটিতে ঠেকিয়ে যে ভক্তি করা হয়‌ বা যে শ্রাদ্ধা করা হয় বা যে সম্মান করা হয় বা যে আচার করা হয়, তাহাকে অভিবাদন বলে।


    অভিবাদন সাধারনতঃ দুই প্রকার যথা-


১। প্রণাম-  প্রণতী-ভূমিতে বা পায়ে বা চরণে আনিত হয়ে বা কপাল ঠেকিয়ে যে অভিবাদন করা হয় তাহাকে প্রণাম বলে।


  এই প্রণাম কাহাকে করা যায়-


দেবতা, ব্রাহ্মণ, মহাগুরু,পিতা মাতা, বড় ভাই, পরমাত্মা গুরু শশুড় শাশুড়ীএবং স্বমীকে এই প্রকৃয়ায় প্রণাম করিতে হয়।


  বিঃদ্রঃ- পথে ঘাটে প্রণাম করিতে সমস্যা হইলে,করজোড়ে কপালে ঠেকিয়ে প্রণাম করিলেই চলিবে। কিন্তু সামনে থাকিলে অবশ্যই কপাল ঠেকিয়েই প্রণাম করিতে হইবে। অন্যথায় অভিবাদন কারির অহংকার প্রতিফলিত হইবে এবং অপযশ হইবে।



    ২। নমস্কার- করজোড়ে কপালে ছুঁয়ে বা কপালে ঠেকিয়ে যে অভিবাদন করা হয়, তাহাকে নমস্কার বলে।


     এই অভিবাদন কাহাদের করিতে হয়-


বয়োজেষ্ঠ ও সম বয়সিদেরকে এই প্রকৃয়ায় অভিবাদন করিতে হয়।


বিঃদ্রঃ- ইহা মুখে বলার দরকার হয় না। কারন,তাহা কর্ম দ্বারাই প্রতি ফলিত হচ্ছ

বা কর্মের সাথে মুখে বলিলেও সমস্যা নাই।

    প্রার্থনা -করজোড় বক্ষ বরাবর এনে প্রার্থনা করিতে হয়।

                          সংক্ষিপ্ত



Comments