সনাতন ধর্মের প্রমাণ.

 সনাতন ধর্মের প্রমাণ. 

********************

 -শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী

---+++++++++++++++++++

ছন্দ-পয়ার

***********

শোন শোন বন্ধুগণ শোন দিয়া মন।

ধর্মের প্রমাণ তত্ত্ব করিব বর্ণন।।

ব্রহ্মদেব যেই ভাবে তত্ত্ব বলেছেন।

ঋষিগণ যেই ভাবে লিখিয়া গেছেন।।

সেই ভাবে তত্ত্ব কথা লিখিব বিস্তারি।

সকল ভক্তগণে শুনিবে কর্ণভরি

পূর্ব জন্মাদির সাথে বন্ধনের হেতু।

এই জন্মে তৈরী করে সংসারের সেতু।।

বৈবাহিক বন্ধনে নারী বদ্ধ হয়ে ঘরে।

কঙ্কণ ধারন করে সনাতন আচারে।।

কঙ্কণ ধারন অর্থ সঙ্কল্প ধারন।

স্বামীর সাথে স্ত্রী ভবে কাটাবে জীবন।।

সিঁদুর ধারন করে স্বামীর লাগিয়া।

সুখে যেন পৃথিবীতে থাকেন বাঁচিয়া।।

কঙ্কণ ধারন করে নারীদের হাতে।

স্বামী যেন চির দিন থাকে তার সাথে।।

বিচিত্র বস্ত্র অলংকার পরে স্ত্রীর গায়ে।

নুপুর বাঁধে তার আলতা রাঙ্গা পায়ে।।

আনন্দেতে সাজে স্ত্রী স্বামীর লাগিয়া।

জীবন কাটে দিন স্বামীর সাথি হইয়া।।

সমগ্র বেদ হল ধর্মের সত্য মূল।

প্রমাণ সরূপ তাহা সংসারের কুল।।

সদাচারে যেবা নারী থাকেন সংসারে।

সত্যবতী বলে তিনি বিধিত সংসারে।।

পঞ্চযজ্ঞ  বিবাহ  আর কঙ্কণ ধারন ।

ললাটে সিঁদুর টিপ বিবাহ কারন।।

এই গুলো সনাতন ধর্মের লক্ষন।

সনাতন সবে  তাতে কাটায় জীবন।।

বেদার্থ কর্মই হল ধর্মের প্রমাণ।

তাহার তুলনা দিতে নাহিতো সমান।।

পবিত্র রচিল গীত ধর্ম শাস্ত্র কথা।

শুনিলে সাধু জনের যাবে মন ব্যাথা।।

             """""""""""""""""""



Comments