"সাত পাকে বাঁধা
"সাত পাকে বাঁধা"
***************
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
------------------------------------------------------
প্রশ্নঃ সাত পাকে বাঁধা"- এর তাৎপর্য কি?
উত্তরঃ-
সনাতন ধর্মের বিবাহ পদ্ধতি একটি শ্রেষ্ঠ পদ্ধতি বলিয়া ত্রিভূবনেই সমাদৃত। সনাতন ধর্মে দরকার হয় না কোন চুক্তি বদ্ধতার, দরকার হয়না কোন কাগজ পত্রের । কারন সনাতন ধর্মে স্ত্রীর হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী । সুতরাং নিন্দনিয় দলিল পত্রের কোনই দরকার হয়না। কারন সনাতন ধর্ম বিশ্বাস করে, শ্রেষ্ঠ মানুষের কর্মও শ্রেষ্ঠ হওয়া চাই। কারন মানুষতো আর ইতর প্রানীর পর্যায় পরেনা যে, ইচ্ছে করিলেই সব কিছুই সম্ভব করা যায়। আসলে মানুষের অধিক কামনা বাসনার বহির্প্রকাশই হইল আজকাল বিবাহে দলিল পত্র তৈরীর একটি ঘৃন্য প্রচেষ্টা। আর বেশী কিছু আলোচনা করিলাম না।
যাই হোক, এবার আসি মূল কথায়।আমরা বিবাহে "সাত পাকে বাঁধা" এই কথা শুনিয়া থাকি বা বিয়েতে গেলেই তাহা দেখিয়া থাকি।
অঞ্চল ভেদে বা বিবাহের প্রকার ভেদে কিছুটা পার্থক্য দেখতে পাওয়া যায়।
কোথাও ,বর ও কনে দুই জনের কাপড়ের আঁচল বেঁধে অগ্নি কুন্ডের চারিদিকে ঘুরিতে দেখা যায়।
আবার কোন কোন জাগায় দেখা যায় চালের গুঁরো দিয়ে সাতটি বিন্দু দেওয়া হয়। তাহাতে কনে বরের সম্মুখে দন্ডায়মান থাকিয়া মন্ত্র পাঠ পূর্বক খৈ সেই অগ্নী কুন্ডে নিক্ষেপ করেন এবং একটি শিলায় কনে বাম পা রাখিয়া একটি একটি চালের গুড়ার বিন্দু মুছিয়া দিতে হয়।তো আসলে এর কারন সমুহ কি?
মূল বিষটি হচ্ছে,ব্রাহ্মণ দ্বারা উচ্চারিত মন্ত্রকে বিশ্লেষন করিলেই তাহা বুঝা যায় যে,বর এবং কনে উভয়েই সংসার জীবনে আবদ্ধ হবার লক্ষেই অগ্নি দেবতাকে সাক্ষি রাখিয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ হইতেছেন। স্বামী এবং স্ত্রী সাত বার মন্ত্র উচ্চারন করিয়া প্রতিজ্ঞা বদ্ধ হইতেছেন।
তাই বর ও কনেকে অগ্নিকে সাত বার প্রদক্ষিন করিতে দেখা যায়। একেই সপ্তপদী গমন বা সাত পাকে ঘুরা বলে।
এখানে ব্রাহ্মণদের ভুমিকাও অপরিসীম। রামায়নে সীতা দেবীর বিবাহ
লক্ষ করিলেই তাহা বুঝা যায়। এখানে প্রত্যক্ষ দেবতা ব্রাহ্মণও সাক্ষি হিসাবে কাজ করিতেছেন।তার পরেও আরো সাক্ষিতো আছেই।
এই জন্যই সনাতন ধর্মে কাগজ পত্রের দরকার হয় না।
আমাদের সনাতন ধর্মে স্বামী স্ত্রীকে বলা হয় জীবন সঙ্গি ও জীবন সঙ্গিনী।
সুতরাং ,স্বামী স্ত্রীর সাথে প্রতিজ্ঞায় আবদ্ধ হইয়াছেন যে, যত কিছুই হউক না কেন,স্বামী সম্মানের সাথে স্ত্রীকে বুকে আগলিয়ে রাখিবেন।
(অসমাপ্ত)
বিঃদ্রঃ- শাস্ত্রটি সাধ্যমত সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করিতে চেষ্টা করিলাম।
ধন্যবাদ সবাইকে

Comments
Post a Comment