বেতালের দুনিয়া
""""""""""""""""""""""""
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
**********************
কে বুঝে গানের মর্ম
তেমন মানুষ পাব কৈ,
এই যে এক আজব দুনিয়া
ভেবেছি কত সই!
রঙ মাখিয়া স্বং সাজিয়া
মুখোশ পড়িয়া মুখে,
ধান্দাবাজী করে কেবল
রঙের আত্ম সুখে।
তাল বাহানা করে কেবল
বেতালের দুনিয়ায়,
এদের ফাঁদে পড়ে মানুষ
উল্টা দিকে ধায়
ফাঁদে পড়িয়া মানুষ
অন্ধকার দেখে,
গড়াগড়ি দেয় কেবল
গায়ে কাঁদা মেখে।

Comments
Post a Comment