জাতি, বর্ণ,স্বভাব,গুণ ও কর্ম কি


Shree sent Yesterday at 10:09 PM

-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী """"""""""""""""""""""""""""""""""""** আমরা আমাদের চার পাশে শান্তি প্রিয় ও উপকারি দুটি প্রাণী দেখিতে পাই। তাহা হল হাঁস ও মুরগী। এই হাঁস মুরগীকে বাড়িতে মা বোনেরা লালন পালন করে সংসারের সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যান প্রতিনিয়ত। তাই বাঁচ্চা ফুটানোর জন্য হাঁস এবং মূরগীর ডিম সংগ্রহ করে থাকেন। কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে হাঁস তার নিজের ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাতে পারে না। আর মুরগী তার ডিমে তা দিয়ে ফুটিয়ে বাচ্ছার জন্ম দিতে পারে। সে কারণে মা ও বোনেরা হাঁস এবং মুরগীর ডিম সংগ্রহ করে , মূরগীর দেহে যখন অতিরিক্ত তাপের সঞ্চার হয়, তখন ডিম গুলোকে মুরগীটি যেখানে বসতে পছন্দ করে, সেখানে সুন্দর করে বসিয়ে দেন।এখানে যে হাঁসের ডিম‌ আছে, মুরগীটি কিন্তু তাহা ভুলেও বুঝিতে পারে না। মুরগীটি ভাবে সবগুলোই বুঝি তাহার ডিম। তাই মুরগীটি মাতৃ স্নেহে বংশ বৃদ্ধির লক্ষে প্রায় একমাস ধরে হাঁস এবং মুরগীর ডিম গুলোকে তা দিয়ে যায়।প্রায় একমাস পরে ডিমের মধ্যে যখন পূর্ণাংগ বাচ্চা হয়ে যায়,তখন মুরগীটি তার শক্ত ঠোঁট দিয়ে ডিম গুলোকে এক‌ এক করে ভেঙ্গে বাচ্চা গুলোকে বের করে নিয়ে আসে এবং পুনঃরায় বাচ্চা গুলোকে তা দিতে শুরু করে মাতৃ শ্নেহে যতক্ষণ না পর্যন্ত নিজে খাদ্য খেতে না শিখে। এমনি করে কয়েক দিন যাবার পরে মুরগীটি নিজে না খেয়ে তার ঠোঁট দিয়ে টুক্ টুক্ করে বাচ্চা গুলোকে পরম যতনে খাওয়াতে শুরু করে এবং নিজে নিজে খেতে শিকজষা দান করে।এমনি করে চলে যায় কিছু দিন।কিন্তু মুরগীটি ভুলেও ভাবেনা যে ,কোন গুলো হাঁসের বাচ্চা আর কোন গুলো মুরগীর বাচ্চা বা নিজের বাচ্চা। মাতৃ প্রেম এতই গভীর যে, মা মুরগীটি একবারো ভাবে না যে,এখানে তার সবগুলো নিজের বাচ্চা নয়। প্রকৃতির প্রভাবে জন্মগত স্বভাবের বা গুণের কারণেই এক দিন হাঁসের বাচ্চা গুলো জলাসয়ের দিকে গমন করে ,আর মুরগীর বাচ্চাগুলো ডাঙাতেই রয়ে যায়। হাঁসের বাচ্চা গুলো একবারো ভাবেনা‌যে, ঐ মা মুরগীটি তাদেরকে কতই কষ্ট করে এই একমাস খাওয়া দাওয়া বন্ধ করে দ্বিতীয় বার জন্ম দিয়েছে এবং মাতৃস্নেহে খাইয়ে বড় করেছে।‌ হাঁসের বাচ্চা গুলো স্বভাবের গুণেই তার কর্ম করিতে লাগিল। এই জন্য যেই প্রাণী প্রথম ডিম দেয় এবং পরে আবার সেই ডিম থেকে বাচ্চা হয়ে বের হয় ,এদেরকে দ্বিজ শ্রেণির প্রাণী বলে বা দ্বিজাতি বা দ্বিতীয় জন্মের বা শ্রেণির প্রাণী বলে। এবার আসি আসল কথায়। হাঁস ও মুরগী এরা দ্বিজাতি শ্রেণির জীব।আমরা হাঁস এবং মুরগীর ইদাহরণ থেকে বুঝিতে পারিলাম যে, হাঁসের বাচ্চা গুলো প্রথম জন্ম ডিম অবস্থায় ছিল এবং পরে বাচ্চা হয়ে জন্ম নেয় এবং পরে বংশানু ক্রমে স্বভাবের প্রভাবেই হাঁসের বাচ্চা গুলো জলাসয়ে গমন করেছে। এখানে যে তাদের মা মুরগীটি তাদেরকে দ্বিতীয় বার জন্ম দিয়ে এই পৃথিবী দেখাল ,সেটা কিন্তু মুখ্য কাজ করেনি। এখানে মুখ্য কাজটিই করেছে বংশ বা জাতি বা বর্ণ। মূল কথাই হল-জীবের প্রথম জন্মই হল আসল পরিচয় ,দ্বিতীয় জন্ম নয়। এখানে আমরা এটাই বুঝিতে পারিলাম যে,বীজের বংশ বা জাত স্বভাবই হাঁসের বাচ্চা গুলো রক্ষা করিয়াছে কিন্তু মুরগীটি কোন গুণই হাঁসের বাচ্চা গুলো রক্ষা করেনি। অর্থাৎ ,মুরগীটির দ্বিতীয় জন্ম দানের প্রচেষ্টা সম্পুর্ণই ব্যার্থ হইয়াছে। এটাই জীবের স্বভাব বা গুণ এবং যে স্বভাবের প্রভাবে হাঁসের বাচ্চা গুলো জলাসয়ের দিকে গেল,সেটাই হল হাঁসেত বংশ জাত কর্ম যাহা উপেক্ষা করার মত নয়। আমরা উপরের বাস্তব উদাহরনঃ দ্বারা বুঝিতে পারিলাম যে,হাঁসের ডিমকে মুরগী যতই তা দিয়ে দ্বিতীয় জন্ম দান করুক না কেন ,হাঁসের বাচ্চা গুলো কিন্তু মুরগী হয়ে যায় নি।সেই হাঁসের ডিম হইতে হাঁসের বাচ্চাই সৃষ্টি হইয়াছে কিন্তু মুরগীর বাচ্চা হয়নি, ইহাই সত্য ও প্রমাণীত। সুতরাং ,বর্ণ ,জাত,ও বংশ একই বিষয়। আমাদের বাংলা অভিধানও তাই বলে। মানুষের তথা জীবের পরিচয়টাই হল পিতৃ পরিচয় বা বংশ পরিচয় বা বর্ণ পরিচয়।দ্বিতীয় জন্ম কিংবা বড় বড় সার্টিফিকেট কাহারো পরিচয় নয় বা পরিচয় হতে পারে না। অনেকে শুধু মুখেই বলে ভগবান হলেন মানবের সকল কর্মের কর্মফল দাতা।আসলে বাস্তবে তাহার ভিন্নতাই লক্ষ করা যায়।অর্থাৎ নিজের কর্মফল নিজে দিতে ব্যাস্ত হইয়া পড়িয়াছে। যাহা কোন কালেই সম্ভব নয়। সুতরাং, বীজই বংশ গতি রক্ষা করে এবং পরিচয় বহন করে।আর সেটাই হল তার প্রকৃতি গত স্বভাব বা গুণ।আর এই গুণ অনুসারেই তার কর্ম নির্ধারণ করা হয়েছে।যা ভগবান নিজেই করেছেন বলে শ্রী গীতাতে ঘোষনা দিয়েছেন। যাহা আমরা সত্য নিষ্ঠ ভক্তগণ হয়ে কোন মতেই উপেক্ষা করিতে পারি না। পরবর্তী পোষ্টে আরো বিস্তারিত লিখব বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে। *****************


Comments

Popular posts from this blog

"বেদাদি যাগ যজ্ঞাদি কর্মে ব্রাহ্মণদেরই অধিকার"