আমার বাংলাদেশ

আমার বাংলাদেশ

-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
১৫/১০/২০২০
************************
কোথায় খুঁজে পাব বল
এমন সোনার দেশ,
রূপে ভরা গুণে ভরা
আমার বাংলাদেশ ।।
আমার দেশের কাঁদা জলে
চাষীর চাষে সোনা ফলে
পরাণ খুলে গোলা ভরে
গাঁয়ের কৃষাণী,
কোথায় গেলে পাব বল
নানা রঙের ফুল ফল
যে রূপসীর রূপ গুণের
নাইতো কোন শেষ।
রূপে ভরা গুণে ভরা
আমার বাংলাদেশ ।।
আমার দেশের মা বোনেরা
কাজে কর্মে জগত জোড়া
হিংসা নিন্দা নাইতো মনে
মমতায় পরাণী,
আমার দেশের বীর বাঙালী
সোনার বাংলার বনমালী
ফুলের মত পবিত্রতায়
নাইতো তাদের শেষ।
রূপে ভরা গুণে ভরা
আমার বাংলাদেশ ।।


Comments

Popular posts from this blog

"বেদাদি যাগ যজ্ঞাদি কর্মে ব্রাহ্মণদেরই অধিকার"