বর্ণ মালার কাব্য. ( ২য় অংশ)
- Get link
- X
- Other Apps
ব্যঞ্জন বর্ণ. ( ০৬/০৬/২০২০)
****************************
শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*প-তে- পরশুরাম মানব মুক্তি তরে। লাঙলের ফলা দিয়ে তির্থ সৃষ্টি করে।।
*ফ-তে-ফল্গু নদী আজো সীতার শাপেতে।
শুষ্ক হয়ে আছে তাহা ভবের মাঝেতে।।
*ব-তে- বৃন্দাবনে বসি শ্রীকৃষ্ণ কানাই।
বাঁশিতে মধুর ধ্বনি বাজালো গোঁসাই।।
*ভ-তে - ভগবান ভবে দয়ার সাগর।
যার দয়ায় মুক্ত হয় সকল পামর।।
*ম-তে-ময়ূর পাখি বিচিত্র পেখম্ ধরে।
আনন্দেতে নৃত্য করে কৃষ্ণ নাম স্মরে।।
*য-তে-যাত্রা কালে লইও হরির নাম।
অন্তিমে পেয়ে মুক্তি যাবে গোলক ধাম।।
*র-তে-রবি দেবতা উদয় পূর্ব দিকে।
আলোতে পূর্ণ করে সারা পৃথিবীকে।।
*ল-তে-লক্ষ্মী পূজায় বছরে একবার।
ঘরে ঘরে পূজো করে আনন্দ অপার।।
*শ-তে-শনি দেব সর্ব কর্ম ফল দাতা।
সকল কল্যান করেন ভাগ্য বিধাতা।।
*ষ-তে-ষষ্ঠী দেবী পূজে ষষ্ঠ রজনীতে।
নব জাতকের ভাগ্য উত্তম গড়িতে।।
*স-তে-সনাতন ধর্ম গর্বে গরীয়ান।
এই ধর্মে জন্মিয়া ধন্য হইল প্রাণ।।
*হ-তে -হরিশ্চন্দ্র ভবে শ্রেষ্ঠ দান বীর।
জ্ঞানে গুণে সেরা তিনি সুযোগ্য সুধীর।।
*ক্ষ-তে- ক্ষমা শ্রেষ্ঠ ধর্ম অবনী উপর।
ক্ষমা যে করিতে পারে শ্রেষ্ঠ গুণধর।।
*ৎ-তে- অসৎ সংগ সদা ত্যাগ করিবে।
সৎ সংগে থেকে সদা ঈশ্বরে ভজিবে।।
*ঁ-তে- চাঁদ সদাগর লক্ষিন্দরের পিত।
মনসা মায়েরে পূজে জগতে বিখ্যাত।।
সমাপ্তি
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment