হরিদাসে শ্রাদ্ধন্ন ভোজন
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
""""""""""*""""""""""""""""""""""""
একদিন অদ্বৈত প্রভূ তাঁর পিতার শ্রাদ্ধ করিয়া পরম বৈষ্ণব হরিদাস ঠাকুরকে পাত্রান্ন ভোজন করান। শ্রাদ্ধের পাত্রান্ন বেদবিৎ ব্রাহ্মণ ব্যাতিত অন্য কাহাকেও ভোজন করানো শাস্ত্রে নিষিদ্ধ।সেই কারণে অদ্বৈত প্রভূর আত্মীয় ও ব্রাহ্মণ মন্ডলী ক্রুদ্ধ হইয়া সেই দিন আর ভোজন করিলেন না। ব্রাহ্মণগণ ভোজন না করায় অদ্বৈত প্রভূ সবান্ধবে সেদিন উপবাস রহিলেন এবং পরের দিন অনেক বিনয় করিয়া অনুরোধ করার পর পুনঃরায় সকল ব্রাহ্মণগণ নিমন্ত্রন গ্রহন করিতে স্বীকার করিলেন।
তাই অদ্বৈত প্রভূ ব্রাহ্মণদেরকে সিধা (সিধা=রন্ধন ব্যাতিত চাল ডাল তরিতরকারি ইত্যাদিকে বুঝায় অর্থাৎ অরন্ধন কৃত খাদ্য সামগ্রী)দিলেন।
সেই দিন প্রচন্ড বৃষ্টি থাকার কারণে ব্রাহ্মণগন অদ্বৈত প্রভূর প্রদেয় সিধার অন্ন পাক করিতে গ্রামের কাহারো ঘরেই আগুন পাইলেন না এবং নিকটবর্ত্তী গ্রামের কাহারো ঘরেই আগুন পাইলেন না।
(সেই সময় আজকের মত দেশলাইয়ের ব্যাবস্থা ছিলনা। তাই গন্ধক দিয়ে পাট কাঠিতে আগুন জ্বালানোর জন্য কাঠি তৈয়ার করা হইত এবং সেটা কয়লার আগুনে ধরিলে আগুনের স্ফুলিঙ্গ বের হইত। আর তখনই সেটা দিয়া আগুন জ্বালানো হইত)। ব্রাহ্মণগন অদ্বৈত প্রভূর প্রভাব বুঝিতে পাড়িয়া সপরিবারে ক্ষুদায় কাতর হইয়া অদ্বৈত প্রভূর নিকটে আসিয়া পূর্ব দিনের বাসি অন্নই খাইতে চাহিলেন।কিন্তু অদ্বৈত প্রভূ শ্রাদ্ধান্ন হরিদাসকে খাওয়ানোর ব্যাপারটা বুঝানোর জন্য ব্রাহ্মণদেরকে লইয়া হরিদাসে গোফায় উপস্থিত হইলেন।
তথায় ব্রাহ্মণগণ দেখিলেন যে,হরিদাসের নিকটে ছোট্ট একটি মৃৎ পাত্রে অাগুন রহিয়াছে ।ইহা দেখিয়া সকলে অবাক হইয়া গেলেন এবং হরিদাসকে অসামান্য ব্যাক্তি বলিয়া বুঝিতে পারিলেন।
হরিদাসের এত দিনের পাপ মোচনের লক্ষেই অদ্বৈত প্রভূ ব্রাহ্মণদের শ্রাদ্ধান্ন হরিদাসকে খাইয়ে ছিলেন।
( সামান্য বিশ্লেষণ করা হইল।)

Comments
Post a Comment