দুই দিনের বৈরাগী
***************
কথা-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
**************************
ওরে মন মনরে আমার..
দুই দিনের বৈরাগী কয়
ভাতেরে অন্ন।
তাদের শুনে পরাণ কাঁদে...
কথা শুনে..
তাদের শুনে পরাণ কাঁদে
মনে চায় হইতে বন্য।
দুই দিনের বৈরাগী কয়
ভাতেরে অন্ন।
না বুঝিয়া আগা গোড়া
না বুঝিয়া পথের মোড়া।-
অন্ধের মত চলে পথে-
অন্ধের মত...
অন্ধের মত চলে পথে.
বুঝে না ভাল মন্দ।।
দুই দিনের বৈরাগী কয়
ভাতেরে অন্ন।।
না বুঝিয়া বৃক্ষেরি তল
ঢালে কেবল আগাতে জল।-
অধম পবিত্রে কয় শোনরে মনা-
পবিত্রে কয়,
অধম পবিত্রে কয় শুনরে মনা
সত্যতে কর গন্য।।
দুই দিনের বৈরাগী কয়
ভাতেরে অন্ন।
***********************

Comments
Post a Comment