দ্রৌপদী (১ম পর্ব)

 দ্রৌপদী   (১ম পর্ব)

""""""""""""

-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী

*************************

হস্তিনাপুর রাজ্য সভায় অধিষ্ঠিত ধর্মাধর্ম ভুলে পুত্র স্নেহে কাতর রাজা ধৃতরাষ্ট্র,


রাজ্যমোহে অন্ধ মামা শকুনির পরামর্শে কপট পাশা খেলায় হারিয়ে মাতৃসম দ্রৌপদীর বস্ত্র হরণে পৈচাশিক আনন্দে উল্লাসিত দুর্যোধন।


মাতৃসম কুলবধু দ্রৌপদীর বস্ত্র টেনে টেনে ক্লান্ত অত্যাচারি দুঃশাসন।


রাজ্য সভায় সভা সদগণ নিরব দর্শকের মত অবলোকন করিতেছেন স্ত্রী জাতির‌ উপর অপমানের পৈচাশিক খেলা।


অবলোকন করিতেছেন একজন দূর্বল নারীর উপর পাপীষ্ঠ দুর্যোধনের নির্মম অত্যাচার।


 নিরব দর্শকের মত মাথা নিচু করে অত্যাচারি পাষণ্ড দুঃশাসনের দ্রৌপদীর উপর নির্যাতন অত্যাচার সহ্য করিতেছেন দ্রৌপদীর স্বামী পঞ্চপান্ডব।


সহ্য করিতেছেন, কি ভাবে নরপশু অত্যাচারি  দুঃশাসন পৈচাশিক অট্ট হাসিতে উল্লাসিত হয়ে দ্রৌপদীর লজ্জার আবরিত বস্ত্র,বংশের সম্মান খুলে খুলে নিচ্ছেন।


দ্রৌপদী সকলের এই নিরবতা দেখে মর্মাহত ব্যথিত!

 দুঃখে ক্ষোবে সিক্ত নয়নের বহমান অশ্রুধারা বেয়ে বেয়ে ভিজে যাচ্ছে তাঁর ব্যাকুলিত বক্ষ!


দ্রৌপদী কেঁদে কেঁদে বলছেন-

হে তাতশ্রী- আপনার সম্মূখে আপনার স্নেহভাজন পুত্রগণ এই রাজ্য সভায় সবার সম্মুখে আপনার কুলবধুকে অপমান করিতেছে আপনি কি তাহা দেখতে পাচ্ছেন না!


ও!আপনিতো আবার অন্ধ কিছুই দেখতে পান না! দেখতে পান  না কি ন্যায় আর কি অন্যায়।


আপনি আজ রাজ্য মোহে এতটাই অন্ধ যে, ধর্ম কি আর অধর্ম কি সব ভুলে গেছেন তাতশ্রী!

যাহা আপনার মত একজন ধর্মজ্ঞান সম্পূর্ন রাজার জন্য মানায় না তাতশ্রী আপনার জন্য মানায় না!


লোভো মোহে হিংসায় আজ ভুলে গেছেন বংশ গৌরব,ভুলে গেছেন বংশের সম্মান, ভুলে গেছেন মানবতা,ভুলে গেছেন মমতা!


বাহঃ! বাহঃরে ধর্ম জ্ঞানী ধৃতরাষ্ট্র, এই বুঝি আপনার ধর্মজ্ঞান!এই বুঝি আপনার নীতিবোধ! এই বুঝি আপনার বিচার ব্যাবস্থা!


হে ধর্মাত্মা পূর্বপুরুষগণ! আপনারা দেখুন-,

আপনাদের পরবর্তি ভবিষ্যৎ বংশধরগণ আজ রাজ্যলোভে পড়ে কতটা অধঃপতিত হয়েছে!


দেখুন আপনারা! তাঁরা আজ রাজ্য লোভে কতই না অন্ধ হয়ে গেছে যে,তাঁরা আজ তাদের বংশের সম্মানটুকুও ধরে রাখতে পাচ্ছে না!


হে তাতশ্রী-আজ আপনার সম্মূখে আপনার পাষন্ড পুত্রগণ অধর্ম করিতেছেন, আর আপনি নিরব দর্শকের মত বসে বসে দেখছেন!


তার অর্থ এই যে,এতে আপনারও সম্মতি আছে সেটাই তার প্রমাণ করে তাতাশ্রী!

হায়রে রাজ্য!হায়রে ধন সম্পদের মোহ!

এর জন্য বুঝি মানুষের এতটাই অধঃপতন হয়!


 আপনি একজন পিতা হয়ে রাজ্য লোভে সন্তানদেরকে অধর্ম শিক্ষে দিচ্ছেন তাতাশ্রী! শিক্ষা দিচ্ছেন ব্যাভিচার! এই কি ক্ষত্রিয়ের ধর্ম!


 হে পিতামহ ভিষ্মদেব- আপনিতো ধর্মগুরু

ধর্ম শাস্ত্র প্রণেতা। এই কি আপনার ধর্ম!


         বাকী অংশ পরবর্তি পোষ্টের ২য় পর্বে



Comments

Popular posts from this blog

"বেদাদি যাগ যজ্ঞাদি কর্মে ব্রাহ্মণদেরই অধিকার"