নারদের ব্রহ্ম জ্ঞান লাভ
নারদের ব্রহ্ম জ্ঞান লাভ
-পবিত্র কুমার চক্রবর্ত্তী
মহাদেব নারদেরে কন সম্বোদিয়া।
আলোচনা করিবারে ব্রহ্মতত্ত্ব নিয়া।।
কেমনেতে বিধি হইল ভবে অবতারি।
সৃষ্টি তত্ত্ব তব কাছে বলিব বিস্তারি।।
পরম ব্রহ্ম অংশেতে সৃষ্টি কালে হয়।
তাহাতে নির্গুণ আত্মা সেচ্ছা ময়ি রয়।।
মাটির দ্বারাতে কুম্ভকার যে প্রকারে।
কলসাদি তৈরী করে বিভিন্ন আকারে।।
অলংকার স্বর্ণকারে তৈরী করিবারে।
স্বর্ণ ছাড়া কভু তা করিতে নাহি পারে।।
কেবল চুরি করিতে পারে দোহে মিলে।
সৃষ্টিতে করিতে নারে এক রতি তিলে।।
স্বর্ণ মাটি কেহ কি তা কভু সৃষ্টি করে।
এমন ক্ষমতা দোহে কভু নাহি ধরে।।
মূল রূপে প্রকৃতিতে সৃজেন বিধাতা।
এ বিশ্ব রহিয়াছে জালের মত পাতা।।
কেহ বলে স্বয়ং ব্রহ্ম দ্বিবিধ আকৃতি।
পুরুষের রূপ আর আকার প্রকৃতি।।
ব্রহ্মের বাহিরেতে প্রকৃতি কভু নয়।
জানিও তা মুনিবর এইতো নিশ্চয়।।
সংক্ষেপেতে ব্রহ্ম তত্ত্ব তোমা বলিলাম।
শুনিলেই পাপী তাপী পায় নিত্য ধাম।।
পবিত্র রচিল গীত কৃষ্ণ কথা সার।
শুনিলে ভব নদী হইয়া যাবে পার।।

Comments
Post a Comment