কু-সন্তান
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
২৬/১১/২০২০
"""""""""""""""""""""""""""""""""_"
পিতা হতে জন্ম হয় পুত্র কন্যাগণ,
অনেক আদরে পিতা করেন পালন।
ঝড় বৃষ্টি বিপদ আপদ করে উপেক্ষা,
সন্তানে বড় করে দিয়ে শিক্ষা দীক্ষা।
সে সন্তান যদি হয় বংশের কুলাঙ্গার,
চৌদ্দ পুরুষের সম্মান করে ছারখার।
যে সন্তান পিতার মুখে দিয়া চুনকালি,
সার্থের লাগিয়া দেয় দুধ ভাতে ছালি।
সেই কু-সান্তান লাগি পিতার নয়ন ঝরে,
সে নয়ন জলে পাপীর টনক্ নাহি নড়ে।
আনন্দে পাপী সন্তান সুখের পাহাড় গড়ে,
একদিন সেই পাহাড় ঝরে ঝরে পড়ে।
কোন কালে তার ঘরে জন্মিলে সন্তান,
তার মতই হবে জেন অসভ্য মস্তান।
সেই সন্তান হবে জেনো ধর্ম বিরোধি,
অধর্ম করিয়া ভবে যাবে নিরবধি।
সেও পাবে সেই দুঃখ যেমন দিয়েছিল,
গিভ এন্ড টেক নিয়মে যেমন পূর্বে ছিল।
তেমন হইবে জেন তাহার জীবনে,
প্রকৃতির নিয়ম তাহা স্মরণ রেখ মনে।
দশটা না হয়ে হলে এক সু-সন্তান,
সেই রাখিতে পারে বংশের সম্মান।
সন্তানে যদি পিতা না দেয় সু-শিক্ষা,
সময় মত তারে যদি না দেয় দীক্ষা।
তবেতো সেই পিতার হয় নরক বাস,
ব্রহ্মবৈবর্ত্ত পুরাণে তা দিয়েছে আভাস।
সময় মত সন্তানে না করিলে তাড়ন,
কু-পথে চলিতে সন্তানে না করে বারণ।
সে কারণে পিতার দুঃখের শেষ নাই,
এই কথা বলে গেছেন জগত গোঁসাই।
তাই সু-সন্তান হয়ে কর জীবন গঠন,
সু-শিক্ষা কর অর্জন করিয়া পঠন।
সন্তান হয়ে আজ তুমি করিলে যাহা,
তুমিও তা পাবে ফেরৎ মনে রেখ তাহা ।
সু-সন্তান হয়ে কর পিতামাতার সেবা,
তবেইতো তো খুশী হবে ভগবান দেবা।
পিতামাতার চেয়ে বড় কেবা ভগবান,
যে কয় বিপরীত কথা সে বড় অজ্ঞান।
সু-সন্তান হয়ে কর স্বধর্ম পালন,
সুসন্তান হয়ে কর পিতামাতা লালন।
বৃদ্ধ বয়সে তাঁদের মনে দিওনা ব্যাথা,
এইতো সন্তানের ধর্ম সর্ব শাস্ত্রের কথা।
যেবা সন্তান নিজ ধর্মের অপযশ কয়,
সে সন্তান বড় নরাধম্ অসুর নিশ্চয়।
-----------------------

Comments
Post a Comment