প্রেমময়ী রাধারানী
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
*********************
ভক্তের ভক্তির ডাকে
ভক্তের মায়ায়,
লক্ষ্মী ও নারায়ণে
আসিলেন ধরায়।
এসে লক্ষ্মী নারায়ণ
মানব রূপেতে,
প্রেম লিলা করিলেন
মানবে বুঝাতে।
রাধার ব্যাকুল প্রেমে
প্রভূ রসরাজ,
থাকিতে নাহি যে পারে
গকুলের মাঝ্।
প্রেমের শ্রীগুরু হন
রাধা ঠাকুরানী,
ভক্তের শিক্ষার গুরু
ভক্তি প্রেম জ্ঞানী।
তাই কৃষ্ণ দরশনে
যদি থাকে আশ্,
যেতে হবে দাস হয়ে
শ্রীরাধার পাশ।
রাধা ভজ রাধা চিন্ত
রাধা কর সার,
রাধারে ভজিলে পাবে
শ্রী চরণ তার।
রাধা না ভজিলে পরে
কৃষ্ণ কোথা পাবে ,
রাধা ভজিলে আগে
কৃষ্ণ পাওয়া যাবে।
-------------------------

Comments
Post a Comment