সৃষ্টির ক্রমবিকাশ"
***************
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
পবিত্র-শ্রীবেদ আলোকেঃ-
---------------------------
পয়ার ছন্দঃ
********
কোন কালে মহর্ষিগণ যথা সময়ে।
ঋক স্তুতি দ্বারা তাঁরা সাধনা করয়ে।।
তার ফলে সৃষ্টি হয় বিভিন্ন জাতি।
আজ তাহা সভা মাঝে করিব বিস্তৃতি।।
অধিপতি ছিলেন তখন প্রজাপতি।
প্রজা বৃদ্ধি তরে তিনি চিন্তিলেন অতি।।
তিনটি ঋক্ দ্বারা সৃজিলেন ব্রাহ্মণ ।
ব্রহ্মণস্পতি তাদের অধিপতি হন।।
পাঁচটি ঋকে যখন করিলেন স্তুতি।
প্রাণীগণ সৃষ্টি হয় ভূত তার পতি।।৫
সপ্ত ঋকের দ্বারা যখন স্তুতি করে।
সপ্তর্ষিগণ হয় সৃষ্টি ধরারোপরে।।৬
তাদের পতি হলেন ধাতা অধিপতি।
অসাধ্য সাধন করেন সপ্ত ঋষি মতি।।
নয়টি ঋকের দ্বারা স্তুতি করে মুখে।
পিতৃগন সৃষ্টি হয়ে যান পিতৃলোকে।।
তাহাদের অধিপতি অদিতি দেবতা।
ধন্য হইল পিতৃলোক ধন্য বিধাতা।।
এগারো ঋকের দ্বারায় করিলে স্তুতি ।
জগতে ঋতু সৃষ্টি করেন প্রজাপতি ।।
ঋতুপাল অধিপতি হলেন তাঁদের।
ধন্য হল প্রজাকুল শান্তি সকলের।।১১
তের ঋকে যখন তিনি করিলে স্তুতি ।
মাসের সৃষ্টি করেন প্রভূ প্রজাপতি।।
তাদের অধিপতি সংবৎসর নাম।
নানান বৈচিত্র- সৃষ্টি করে মর্তধাম।।
পনের ঋকে যখন করিলেন স্তুতি ।
সৃষ্টি হইল জগতে ক্ষত্রিয় জাতি।।
তাহাদেরই অধিপতি ইন্দ্র দেবতা।
স্বর্গের অধিপতি আধিক বুদ্ধিমত্বা।।
সতের ঋকের দ্বারা স্তুতি করিলেন।
পশুগণ সৃষ্টিতে বিশ্ব সমৃদ্ধ হলেন।।
তাদের অধিপতিই দেব বৃহস্পতি।
তাঁহার আশীর্বাদেই ধন্য বসুমতী।।
উনিশ ঋকের দ্বারা করিলে স্তুতি ।
ধরা মাঝে সৃষ্টি হল বৈশ্য শূদ্র জাতি।।
সেবা কাজেতে তাহারা শ্রেষ্ঠ বিশ্বময়।
তাহাদের অধিপতি অহোরাত্রি হয়।।
একুশটি ঋকে তিনি করিলেন স্তুতি।
একশফ্ বিশিষ্ট পশুর উৎপত্তি ।।
(পরবর্তি ২য়-পর্বে)

Comments
Post a Comment