শীতল সকাল
""""""""""""""*"""""
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
***********************
শীতল সকালে অম্বর মুখ
শুভ্র চাদরে ঢাকা,
গেল শশধর জাগেনা দিবাকর
শিশিরে পল্লব মাখা।
গভীর নিদ্রায় শায়িত শিশু
থর থর কাঁপে দেহ,
লেপমুড়ি দিয়ে বিছানাতে
বাহিরে নাই কেহ।
কিচিমিচি কলরবে মাতিয়া
আনন্দে বিহঙ্গেরা
নব আনন্দের দিনের সূচনায়
আনন্দিত হল তারা।
নব উল্লাসে হংস মিথুনে
মাতিয়া উঠিল তারা,
শিতল সলিলে জলকেলিতে
সময় করিল সারা।
কমল ফুটিল সরোবর মাঝে
সৌরভে মুখরিত,
সৌরভ পাইয়া অলিদল সবে
আসিয়া আমোদিত।
পরিমল পানে অলি তার
তৃপ্ত করিল মন,
পৃথিবীর যত অমর সুখে
পুরিল আকিঞ্চন।
বায়স বিহঙ্গে ক্ষুদার লাগিয়া
উচ্চস্বরে ডাকে,
কোথায় আছে অন্নদানা
কে বলিবে তাকে।
মরাল মরালী উড়ে বেড়ায়
জলাসয় কোথায়,
সন্ধানে তার ঘুরে বেড়ায়
একচিত্ত সাধনায়।
সোনা বরন ভাষ্কর যখন
মেলিয়া দিল আঁখি,
সবাই যেন সস্তি পাইল
উঠিল বিছানা রাখি।
কাজে কর্মে ব্যাস্ত হয়ে
ছুটে চারিদিকে,
দিনটি কাটে পরমানন্দে
মনের পরম সুখে।
"""""""""""""""""""""""""""""""""''"'"""""""

Comments
Post a Comment