সহযাত্রি
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
""""""""""""""""""""""""""""""""""""""""""""
শাস্ত্রালোকে
*************
শ্লোক-১
একঃ প্রজায়তে জন্তুরেক এব প্রলীয়তে।
একোহনুভুঙ্ক্তে সুকৃতমেক এব চ দুষ্কৃতম্
-সৃষ্টিকর্তা ব্রহ্মা
ভাবার্থঃ- জীব একাকী জন্মগ্রহন করে আবার সে একাকীই মৃত্যু বরন করে থাকে। তখন সুহৃদবান্ধবেরা আর মরণ যাত্রার সহগামী হয় না। সে একাকীই নিজের সৎ ও অসৎ কর্মের ফল ভোগ করিয়া থাকে।
শ্লোক-২
মৃতং শরীরমুৎসৃজ্য কাষ্ঠলোষ্ট্রসমং ক্ষিতৌ।
বিমুখা বান্ধবা যান্তি ধর্মস্তমনুগচ্ছতি।।
-সৃষ্টিকর্তা ব্রহ্মা
ভাবার্থঃ বান্ধবেরা মৃতব্যাক্তির শরীরটাকে কাষ্টখন্ড (পোড়ানো)বা মৃতপিন্ডের মত ভূমিতে রেখে মুখ ফিরিয়ে চলে যান। তখন একমাত্র ধর্মই মৃতপুরুষের সাথে অনুগমন করিয়া থাকে।
বিশ্লেষনঃ-
সুধী,আজ আমি উপরোক্ত শ্লোকদ্বয়ের ভাবানুযায়ী সহজ ও সরল ভাষায় তত্ত্ব বিশ্লেষন করিতে চেষ্টা করিয়া যাইব।
জীব একা এই পৃথিবীতে আসে আবার একাই চলে যায় এই দুদিনের আনন্দময় ও দুঃখ সমৃদ্ধ অনিত্য জড় জগত হইতে।
আমরা মায়ের কোলে জন্ম গ্রহন করিয়া মায়ায় আচ্ছন্ন হইয়া পূর্ব জন্মের সব কথা ভূলিয়া যাই এবং এই অনিত্য জড় জগতকেই আপন বলিয়া মনে করিয়া জীবন কাটাইয়া দেই। জীবনে অপরকে সুখি করিবার জন্য দিন রাত জীবনের ঝুকি নিয়া কর্ম করিয়া যাই প্রতিনিয়ত। সত্য মিথ্যার এই বিচিত্র জগতে নিজের কথা না ভাবিয়া শাস্ত্র উপদেশকে উপেক্ষা করিয়া
শেচ্ছাচারনের মাধ্যমে ধর্মের নামে অধর্ম করিয়া পুর্ব জন্মের অর্জিত পুণ্যবলকে বিনষ্ট করিয়া যাই।
যাহাদের জন্য এত কিছু করিলাম,যখন আমি মৃত্যুর কোলে ঢলে পরিব, তখন তাহারা কেহই আর আমাদের সাথের সহযাত্রি হবে না যখন আমরা ছেড়ে চলে যাব এই ধরাধাম থেকে। আমাদের একাই চলিয়া যাইতে হইবে এই পৃথিবী থেকে। সাথে করে নিয়া যাইব শুধু নিজে করে যাওয়া কর্মফল।আমরা চলে যাবার পর আমাদের অস্তিত্ত্ব সব বিলিন হইয়া যাইবে এই পৃথিবী থেকে।সব বান্ধবেরা ব্যাস্ত থাকিবে আমাদের রেখে যাওয়া ধনসম্পদ ভাগ বাটোয়ারা নিয়া। আমাদের কথা ভাববেইনা হয়তো কেউ কোন দিন। হয়তো অনেকে মনেই রাখিবেনা যে কোন দিন আমরা ছিলাম এই পৃথিবীর একজন পরোপকারি লোক।সেদিন থেকে অতীত হইয়া যাইবে আমাদের সব কিছুই।
কিন্ত যেদিন আমরা মারা যাইব, সেদিন আমাদের একমাত্র সহযাত্রিই হইবে আমাদের শাস্ত্র সম্মত ধর্ম বা পুণ্যবল।এই টুকুই নিয়া আমরা চলে যাব পরপারে। যদি এই জনমে আমরা শাস্ত্রোক্ত ভাল কর্ম করিতে পারি, তাহা হইলে হয়তো পরজন্মে আমাদের দেবলোকে স্থান হইবে, না হয় মানব হইয়া শ্রেষ্ঠ ঘরে জন্ম গ্রহন করিতে পারিব। আর যদি ভাল কর্ম না করিতে পারি,তাহা হইলে পরবর্তি জন্মে কঠিন নরকে পতিত হইব বা নিকৃষ্ট জীব হইয়া বা নীচুকুল জাত মানব জাতি হইয়া জন্ম নিয়া গ্লানী ভরা জীবন কাটাইয়া যাইতে হইবে এই পৃথিবীতে।
এই জন্মে শাস্ত্র অনুমোদিত যেই টুকু ভাল কাজ করিতে পারিব, সেটাই হইবে আমাদের ধর্ম বা পরকালের একমাত্র বান্ধব বা পুণ্যবল । যে পুণ্যবলই নিয়া যাইবে আমাদেরকে দিব্য লোকে বা মুক্তির পথে।
ধর্মই হচ্ছে নিজের একমাত্র সম্বল। যাহা নিজেকেই অর্জন করিতে হইবে। তাই ধর্ম নিয়া প্রতিযোগিতা চলিতে পারেনা। ধর্ম প্রতিযোগিতার বিষয় নয়। ধর্ম হচ্ছে আমাদের পরকালের একমাত্র সম্বল বা একমাত্র সহযাত্রি ।যাহা নিজেকেই অর্জন করিতে হইবে।
জীব ধর্ম সহায়ের বলে নরক যন্ত্রনাদি ভোগ রুপ দুস্তর বা কষ্টসাধ্য পাহাড় সম এই অনিত্য সংসারের দুঃখ উত্তীর্ণ হইয়া থাকে ।,তাই পরলোকের সহায়ের জন্য আমাদের প্রত্যেক মানবকেই সর্বদা সাধ্যমত ধর্ম বা পুণ্যবল সঞ্চয় করা অতি আবশ্যক।
ধর্মপরায়ন পুরুষ এবং যে ব্যক্তি সাধনার দ্বারা শাস্ত্রলঙ্ঘনজনিত পাপক্ষয় করিয়াছেন, শ্রী ভগবান তাহাকে জোতির্ময় দিব্য দেহে দেবতাগনের স্থানে বা স্বর্গে নিয়া যাইবেন।
সুতরাং, আমরা এই তত্ত্ব বিশ্লেষন হইতে অনুধাবন করিতে পারিলাম যে, ধর্মই হচ্ছে আমাদের পরপারের জন্য বা পরজন্মের জন্য একমাত্র সহযাত্রি। যাহা আমাদেরকে দান করিবে, দিব্য পরমানন্দ এবং চিরমুক্তি।
(আমার সকল ভূলত্রুটি শ্রীবিষ্ণুর পাদপদ্মে অর্পন করিলাম)
সকল পাঠকদেরকে অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন সবাই।

Comments
Post a Comment